চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১০ টার খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সিনেমা মুক্তির আগে দেখা গেল অভিনব এক কৌশল। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা ‘দেবী’ সিনেমা প্রচারের জন্য খবর পড়লেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। বুধবার (১৭ অক্টোবর) রাত ১০টায় একটি টেলিভিশনের পর্দায় দর্শকরা খবর দেখার জন্য বসলে হঠাৎ করেই দেখা যায় চঞ্চল চৌধুরী ও জয়া আহসানকে।

রাত ১০টার ওই টেলিভিশনে সংবাদের পুরোটা সময় খুব সাবলীলভাবে পেশাদার সংবাদ পাঠকের মতোই তারা সংবাদ পরিবেশন করেন। জানা যায়, ওই বেসরকারি টেলিভিশনটি ‘দেবী’ চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী, এ কারণে দর্শকদের নতুন চমক দেখানোর জন্যই সরাসরি সংবাদ পরিবেশন করেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী কিংবা জয়া আহসানকে দেখে একবারের জন্যও মনে হয়নি তারা পেশাদার সংবাদ-পাঠক নন।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‌‌‌‌‌‌‘আমাদের মার্কেটিং কনসালটেন্টের পরিকল্পনা অনুযায়ীই আমরা সবাই মিলে সংবাদপাঠের বিষয়টি চূড়ান্ত করি। টেলিভিশনের সংবাদ বিভাগের দল বেশ গোছানো। আমাকে কোনো ধরনের দুশ্চিন্তাই করতে হয়নি। তাছাড়া বরাবরই আমি বিশ্বাস করে এসেছি সংবাদকক্ষের এ জায়গাটি বেশ সম্মানের, বেশ পবিত্র। তাই যেনতেন ভাবে সংবাদ পড়তে চাইনি। যথেষ্ট মানসিক প্রস্তুতি নিয়েই নিউজরুমে গিয়েছি।

চঞ্চল চৌধুরী বলেন, ‘সংবাদপাঠের পরিকল্পনাটি বেশ অভিনব। কারণ চলচ্চিত্র প্রচারণার জন্য প্রচলিত মাধ্যমগুলোর পাশাপাশি সংবাদ পাঠের বিষয়টি আমার নিজেরও কখনো মাথায় আসেনি। সংবাদকর্মীরা দায়িত্বশীলতার সাথে জনগণের জন্য প্রতিনিয়ত সংবাদ তৈরি করেন, সংবাদ পাঠকরাও সে দায়িত্ব থেকে নিজেদের আসনে বসে ক্যামেরায় চোখ রেখে সংবাদ পড়েন। এতদিন বিষয়গুলো দেখে এসেছি, এবার স্বশরীরে অনুধাবন করলাম। এই অভিজ্ঞতা কখনো ভুলবার নয়। টেলিভিশনের সংবাদ বিভাগকে এ কারণে বিশেষ ভাবে ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চেীধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT