বাংলাদেশ

রাতে খুলছে ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতু

বুড়িগঙ্গা সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে খুলছে ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতু, স্থানীয়রা সেতুর পাশে অবস্থান করে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাত থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) দিয়ে সীমিত আকারে চলাচল শুরু হবে বলে জানিয়েছ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

মঙ্গলবার সওজ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (বুড়িগঙ্গা সেতু-১) ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আশা করছে, আজ রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। সেতু ব্যবহারকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সওজ।

সোমবার সকালে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেয়ার পর সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

বিষয়:লঞ্চ ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…