চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ কাপুরের প্রিয় প্রেক্ষাগৃহ ভাঙা হচ্ছে পরশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৭
বিনোদন
A A
রিগেল প্রেক্ষাগৃহ

রিগেল প্রেক্ষাগৃহ

নায়ক, পরিচালক আর প্রযোজক রাজ কাপুরের পছন্দের জায়গা ছিল রিগাল। নার্গিসের সঙ্গে এখানে অনেক সময় কাটিয়েছেন। নিজের প্রায় সব ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এখানে। ১৯৩২ সালে দিল্লিতে রিগাল চালু করেন স্যার সোবাহ সিং। তখন এই এলাকায় এটাই প্রথম প্রেক্ষাগৃহ।

সেই জৌলুস এখন নেই। রিগালের অন্যতম মালিক বিশাল চৌধুরী জানান, এখন আর আগের মতো আয় নেই। এক দশকেরও বেশি সময় ধরে এই মন্দা চলছে। বছর দুয়েক যাবৎ​ প্রেক্ষাগৃহ চালাতে হিমশিম খেতে হচ্ছে। টিকিট বিক্রির যে আয়, তার অর্ধেক চলে যায় পরিবেশকদের পকেটে। বাকিটা দিয়ে আর চলা যাচ্ছে না। তাই দিল্লির এই ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটি ভাঙা হবে। ভাঙার প্রক্রিয়া শুরু হবে শুক্রবার।

বিশাল চৌধুরী আরও জানান, রিগাল ভেঙে এখন মাল্টিপ্লেক্স করা হবে। নতুন মাল্টিপ্লেক্সে থাকবে চারটি অডিটরিয়াম। করিডর আর সিঁড়িতে সার বেঁধে সাজিয়ে রাখা হবে দেব আনন্দ, মীনা কুমারী, নার্গিস ও রাজ কাপুরের সাদাকালো ছবি। ১৯৯৬ সালে রিগালের দ্বিতীয় ও তৃতীয় তলা কিনে নিয়েছে মাদাম তুসো জাদুঘর। আগামীতে এখানে চালু হবে জাদুঘরটির ২২তম শাখা।

Banglabid

তবে ভেঙে ফেলার আগে কাল বৃহস্পতিবার শেষ দুটি প্রদর্শনী হবে রিগালে, সন্ধ্যা ৬টায় ‘মেরা নাম জোকার’ আর রাত ৯টায় ‘সঙ্গম’। হিন্দুস্তান টাইমস।

রিগেল প্রেক্ষাগৃহের ভেতরের চিত্র

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবামার জলবায়ু নীতি বাতিল করছেন ট্রাম্প

পরবর্তী

উদীচীর সত্যেন সেন গণসঙ্গীত উৎসব শুরু

পরবর্তী
গণসঙ্গীতের অ্যালবামের মোড়ক উম্মোচন।

উদীচীর সত্যেন সেন গণসঙ্গীত উৎসব শুরু

ইতালি চলচ্চিত্র উৎসবে সেরা 'লাইক ক্রেজি'

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT