চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ ও ‘যদি একদিন’ এর জন্য ফারুকীর শুভ কামনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

মুক্তির আর মাত্র একদিন বাকি বহুল প্রতীক্ষিত ছবি ‘যদি একদিন’ এর। প্রচার প্রচারণায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। আর এরমাঝেই নির্মাতা মোস্তফা কামাল রাজ ও ‘যদি একদিন’ ছবিটির জন্য শুভ কামনা জানালেন দেশের মেধাবী নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী।

ক্যারিয়ারের শুরুতে ফারুকীর সঙ্গে কাজ করতেন নির্মাতা রাজ। দীর্ঘদিন ভাই-বেরাদর টিমের হয়ে ফারুকীর সহকারি হিসেবেও ছিলেন। পরবর্তীতে ছোটপর্দার মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন রাজ। একে একে নির্মাণ করেন প্রজাপতি (২০১১), তারকাঁটা (২০১৩) ও সম্রাট (২০১৬) এর মতো আলোচিত ছবি। আর এবার তিনি আসছেন তারকাবহুল ‘যদি একদিন’ নিয়ে।

রাজের ‘যদি একদিন’ মুক্তি পেতে যাচ্ছে ৮ মার্চ (শুক্রবার)। তারআগে মোস্তফা কামাল রাজকে শুভকামনা জানিয়ে ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন ফারুকী। ফারুকী লিখেছেন-

‘অনেক শুভকামনা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

আমি সবসময়ই আমার ভাই-ব্রাদারদের নিয়ে কথা কম বলার চেষ্টা করি, পাছে স্বজনপ্রীতি হয়ে যায়!
তবু অল্প করে কিছু কথা বলা যায়। বুড়া হইলে বাকী কথা বলা যাবে।

আমি তোর ছবির ক্যাম্পেইনের পোস্ট দেখি, তোর ছুটে চলা দেখি, আর আবেগ এসে আমাকে আক্রান্ত করে। আমার সব ভাই-ব্রাদারদের ক্ষেত্রেই হয়তো আমার এরকম হয়। শুধু মনে হয় এইতো সেদিন আমার বাসায় আসলি। আরো হ্যাংলা, আরো দুর্বল, চোখে স্বপ্ন। আর আজকে তোর ছবি মুক্তির কাজ নিয়ে দিনরাত দৌড়ঝাঁপ।

মানুষের স্বপ্ন পূরণ হবে, মানুষ তার স্বপ্নের কাজটা করবে, এর চেয়ে সুন্দর আর কি চাইতে পারে মানুষ?

যদি একদিনের জন্য অনেক অনেক শুভকামনা।’

‘যদি একদিন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এছাড়াও অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ।

ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। নির্মাতা রাজ জানান, ৪০ টির মতো সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘যদি একদিন’।

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তফা সরয়ার ফারুকীযদি একদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT