চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজ্জাক এক পূর্ণাঙ্গ শিল্পী’

তানভীর আশিকতানভীর আশিক
৯:০৭ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

নায়করাজ রাজ্জাকের নায়ক হিসেবে অভিষেক জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রের মাধ্যমে। ‘বেহুলা’য় রাজ্জাকের বিপরীতে নায়িকা ছিলেন সেসময়ের হার্টথ্রব অভিনেত্রী সুচন্দা। সে অর্থে সুচন্দা নায়করাজের প্রথম নায়িকা। মঙ্গলবার নায়করাজ রাজ্জাকের জন্মদিন। নায়করাজের জন্মদিনে চ্যানেল আই অনলাইন কথা বলে নায়িকা সুচন্দার সঙ্গে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে রাজ্জাককে জন্মদিনের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, রাজ্জাক ছিলেন এক পূর্ণাঙ্গ শিল্পী। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর শূন্যতা আমরা বহন করছি। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সুচন্দা ও রাজ্জাক

‘বেহুলা’ দিয়ে শুরু করে আনোয়ারা, জুলেখা, দুইভাই, সংসার, প্রতিশোধ, অশ্রু দিয়ে লেখা, রাজবন্দী, জীবনতৃষ্ণাসহ প্রায় ২৫ থেকে ৩০ টি চলচ্চিত্রে রাজ্জাকের সঙ্গে অভিনয় করেছেন বলে জানিয়েছেন সুচন্দা।

সুচন্দা বলেন, রাজ্জাক শিল্পী হিসেবে যেমন ছিলেন কাজের প্রতি আন্তরিক, তেমন মানুষ হিসেবে ছিলেন বিনয়ী এবং সজ্জন। সহশিল্পীদের সহযোগিতায় তিনি সব সময় এগিয়ে আসতেন।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি নায়ক রাজের জন্ম হয় কলকাতার ৮ নম্বর নাগতলা রোডের বাড়িতে। ১৯৬৪ সালে কলকাতা ছেড়ে স্ত্রী-পুত্রসহ ঢাকায় এসে বসবাস শুরু করেন। নানা সংগ্রামের ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক হিসেবে।  বর্ণাঢ্য এক নায়করাজের জীবন শেষে তিনি ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়করাজনায়করাজ রাজ্জাকসুচন্দা
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT