চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের ‘৪০০’ বাংলাদেশেরই প্রথম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম শ্রেণির ক্রিকেটে তার কীর্তির কথা সবারই জানা। বাংলাদেশের প্রথম ও একমাত্র বোলার হিসেবে ৫০০ উইকেট শিকার করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৩৭ ছুঁইছুঁই আব্দুর রাজ্জাক এবার উঠলেন আরেকটি চূড়ায়। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেখা পেলেন ৪০০তম শিকারের।

প্রথম শ্রেণির ক্রিকেটে যখন ৬০০ উইকেটের (বর্তমানে ৫৮১) মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রাজ্জাক, তখন ৫০ ওভারের ক্রিকেটে লিখে ফেললেন নতুন রূপকথা। বুধবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ইতিহাসে নাম লেখান প্রাইম ব্যাংকের এ বাঁহাতি স্পিনার।

ঢাকা লিগে নামার আগে ৪০০ থেকে ৮ উইকেট দূরে ছিলেন রাজ্জাক। প্রাইম ব্যাংকের জার্সিতে প্রথম পাঁচ ম্যাচে নেন ৭ উইকেট। বুধবার তার সামনে আসে সেই মাহেন্দ্রক্ষণ। উত্তরার ওপেনার আনিসুল ইসলাম ইমনকে বোল্ড করতেই তার নাম উঠে যায় এলিট ক্লাবে। রাজ্জাক পরে নেন আরও ৩ উইকেট। ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ শিকার করে দলকে দেখান জয়ের দিশা।

বল হাতে ঘরোয়া ক্রিকেটে রাজা রাজ্জাকের নামের পাশে লিস্ট ‘এ-তে এখন ৪০৩ উইকেট। খেলেছেন ২৬৯ ম্যাচ। সাদা পোশাকে এ স্পিনারের উইকেট ৫৮১টি। আর টি-টুয়েন্টিতে ৯৯। তিন সংস্করণ মিলে আগেই হাজার ছাড়িয়েছেন নিজের দখলে নেয়া উইকেটের সংখ্যা।

বৃষ্টির কারণে ৩৮ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে প্রাইম ব্যাংক। আল-আমিন ৬০, সালমান হোসেন ৩৭ ও আগের তিন ম্যাচে টানা সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয় করেন ৩৬ রান। নাজমুল হোসেন মিলন ২৫ রানে অপরাজিত থাকেন।

আনিসুল ইসলাম ইমন তিনটি ও আসাদুজ্জামান পায়েল নেন দুটি করে উইকেট।

Reneta

চ্যালেঞ্জিং লক্ষ্য টপকাতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের বেশি তুলতে পারেনি উত্তরা। তানজিদ হাসান করেন সর্বোচ্চ ৩৭ রান। রাজ্জাকের চার উইকেট শিকারের দিনে অফস্পিনার নাঈম হাসান নিয়েছেন দুটি উইকেট।

ডাকওয়ার্থ ও লুইস মেথডে পাওয়া ৫৭ রানের জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থান ধরে রেখেছে প্রাইম ব্যাংক।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুর রাজ্জাকঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT