চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের ঘূর্ণিতে খুলনার বড় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট মাঠে জয়ী খেলোয়াড়ের ছবি, তিনি ট্রফি হাতে ধরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। ৪০৩ রানের লক্ষ্যে ব্যাট করা বরিশাল শেষদিনের চা-বিরতির আগেই অলআউট হয় ১৬৩ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট।

রাজ্জাক ম্যাচে ৯ উইকেট নিলেও ম্যাচসেরা হয়েছেন খুলনার হয়ে প্রথম ইনিংসে ১৭৭ রানের ইনিংস খেলা মাহাদী হাসান।

শেখ আবু নাসের স্টেডিয়ামে সবকটি উইকেট হাতে রেখে ৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। দলীয় ৫৮ রানে রাফসান আল মাহমুদ (২৭) আউট হলে ভাঙে ওপেনিং জুটি।

সেখান থেকে খুলনার বোলারদের তোপে একের পর এক উইকেট হারায় বরিশাল। অন্য ওপেনার ফজলে রাব্বি একাই লড়াই চালিয়ে যান। ৮৮ রান করে আউট হন ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে।

রাজ্জাক ১৭ ওভার বল করে মাত্র ৩২ রানে নেন ৫ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার মইনুল নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে একটি উইকেট নেওয়া মাশরাফী বিন মোর্ত্তজা দ্বিতীয় ইনিংসে উইকেটের দেখা পাননি। বল করেছেন মাত্র চার ওভার।

এর আগে খুলনার প্রথম ইনিংসে করা ৪৪৪ রানের জবাবে বরিশালের ইনিংস থামে ২৫৮ রানে। ১৮৬ রানে এগিয়ে থাকা খুলনা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৬ রান তোলার পর ইনিংস ঘোষণা করে।

Reneta

বরিশালের হয়ে দারুণ বোলিং করেন মনির হোসেন। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার পরের ইনিংসে নেন ২ উইকেট। ম্যাচে ৯ উইকেট নিলেও দলের হারে ঢাকা পড়েছে তার কীর্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT