চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজু ভাস্কর্যে নূর হোসেন-ডা. মিলন-জাফর-জয়নাল-দীপালি

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৭:৩০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্বাভাবিক মৃত্যুতে ঘৃণা ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

রোববার বিকালে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তারা এরশাদের প্রতি ঘৃণা প্রকাশ করে।

তাদের দাবি: হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ একজন কুখ্যাত স্বৈরশাসক। তার মত স্বৈরশাসকের মৃত্যু হওয়ার কথা ছিল ফাঁসির দড়িতে। কিন্তু তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। যা শহীদদের জন্য অপমানজনক। তার স্বাভাবিক মৃত্যুতে শহীদ ডাক্তার মিলন, রাউফুন বসুনিয়া, জয়নাল এর মত শহীদদের প্রতি অবিচার করা হয়েছে। তার স্বাভাবিক মৃত্যুর জন্য দায়ি বাংলাদেশের অপ-রাজনীতি। বাংলাদেশের এমন অপ-রাজনীতির কারণেই তিনি আজ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

Banglabid

এ সময় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন: এরশাদ বাংলাদেশের একজন কুখ্যাত স্বৈরাচার। তার হাতে ক্ষমতা থাকার সময় ছাত্রদের উপর অনেক গুলিবর্ষণ করা হয়েছে। তাজুলের কথা আমরা জানি, তাকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র ঢাকায় না, সারাদেশেই এরশাদের গুণ্ডা ও সেনাবাহিনীর হাতে অগণিত মানুষ মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন: একজন স্বৈরশাসক আজকে যে মর্যাদার সাথে মৃত্যুবরণ করলেন এটা তার সাথে হওয়ার কথা ছিল না। তার জেলখানা বা ফাঁসির কাষ্ঠে ঝুলে় মৃত্যুবরণ করার কথা ছিল। কিন্তু বাংলাদেশের অপ-রাজনীতির কারণে তিনি আজ রাষ্ট্রীয়ভাবে সম্মান পাচ্ছেন। তাই আমরা মনে করি এটি শহীদদের সাথে একটি প্রতারণা। ডাক্তার মিলন, রাউফুন বসুনিয়া, জয়নাল এর প্রতি অবিচার করা হয়েছে। আজকে আমরা এখানে ঘৃণা প্রদর্শন করছি। আজকের শহীদদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল করিম বলেন: স্বৈরাচার সরকার এরশাদের বিরুদ্ধে আজকে আমাদের এই নীরব প্রতিবাদ। আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে সেসব ঘটনার বিচার হয়নি। কিন্তু যারা অপরাধী তাদের আজ স্বাভাবিক মৃত্যু হয়। এরশাদ শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সব জায়গায় হামলা চালিয়েছে তার পুলিশ বাহিনী দিয়ে। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। যাদের হত্যার বিচার আমরা এখনও পাইনি। তার স্বাভাবিক মৃত্যু আমাদের কাছে একটা দুঃখজনক বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদডা. মিলনদীপালিনূর হোসেনরাজু ভাস্কর্যহুসেইন মুহম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT