চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজু দিবসে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
শিক্ষা
A A

ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা শহীদ মঈন হোসেন রাজুর ২৬তম মৃত্যুবার্ষিকীতে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজু দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন রাজুর স্মরণে ক্যাম্পাসে একটি মিছিল বের করে।

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়। পরে লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, কলাভবন, ডাকসু ভবন, কেন্দ্রীয় লাইব্রেরী, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে আবার মধুর ক্যান্টিনের সামনে শেষ হয়।

এর আগে সকালে শহীদ রাজুর ভাস্কর্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷ এতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ প্রগতিশীল ছাত্রজোট, উদীচী শিল্পী গোষ্ঠী, রাজু সংসদ, রাজুর সাথে মিছিলে থাকা রাজুর বন্ধুসহ অনেকেই।

মিছিল শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ বলেন, “আজ ১৩ ই মার্চ৷ শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিরোধী শহীদ মঈন হোসেন রাজু দিবস। ১৯৯২ সালের এই দিনে ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৎকালীন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যেকার গোলাগুলিতে রাজু নিহত হয়। শহীদ রাজু যে স্বপ্নটি ছিল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা৷ কিন্তু তার সে দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি।”

তিনি রাজু হত্যার বিচার দাবি করে আরও বলেন, ‘আমরা রাজু হত্যার বিচার দাবি করছি৷ একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এই দিনটিকে রাজু দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য।’

Reneta

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা সভাপতি তুহিনকান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

তিনি বলেন,  ‘১৩ ই মার্চ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজুর অবস্থান ছিল৷ সে সন্ত্রাস এবং দখল দারিত্ব এখনও কমেনি। কিছু দিন আগে এহসান রফিককে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেরে চোখ নষ্ট করে ফেলেছে। আবু বকরকে মেরে ফেলা হয়েছে৷ প্রত্যেকটা হলকে এক একটি মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা হয়েছে৷ সর্বশেষ নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা। এসব কিছু মিলিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসের দখল দারিত্ব আছে। আর সে রাজু এসব সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দিয়ে গেছে৷ রাজু শুধু একটি নাম নয়, রাজু একটি আদর্শ চেতনার নাম৷ এই ক্যাম্পাসে অসংখ্য রাজু জন্মগ্রহণ করুক ৷”

১৯৯২ সালের ১৩ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করলে মিছিলের নেতৃত্বদানকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের-এর কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন।  রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে ১৭ সেপ্টেম্বর ১৯৯৭ সালে ছাত্র-শিক্ষক-কেন্দ্রে-(টিএসসি) অবস্থিত রাজু ভাস্কর্য নির্মিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র ইউনিয়ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT