চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীব কাপুরের শেষকৃত্যে কাপুর পরিবারের পাশে বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলিউড অভিনেতা রাজিব কাপুর। ‘রাম তেরি গঙ্গা মেলি’ খ্যাত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। বিকেলে তার শেষকৃত্যর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সকল সদস্য সহ বলিউড তারকারা।

অসুস্থ অবস্থায় আত্মীয় ও বন্ধুদের কাঁধে ভর দিয়ে রাজিব কাপুরের শেষ শ্রদ্ধায় উপস্থিত হন রণধীর কাপুর। এছাড়াও ছিলেন আলিয়া ভাট, নিতু কাপুর, কারিশমা কাপুর, শাহরুখ খান, তারা সুতারিয়া, চাংকি পান্ডে সহও অনেকেই।

রণবীর কাপুর কাঁধে করে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া প্রয়াত রাজিব কাপুরকে। রাজিব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করেছেন রণবীর কাপুর। কোভিড বিধি মেনে এসময়ে উপস্থিত ছিলেন রাজিব কাপুরের প্রিয়জনরা।

গত বছর এপ্রিলে চলে যান বলিউড অভিনেতা ঋষি কাপুর। আর এই বছর চলে গেলেন তার ছোট ভাই। বলিউডের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের তিন ছেলের মধ্যে শুধু বেঁচে রইলেন অভিনেতা রণধীর কাপুর।

১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রাজিব কাপুর। ‘রাম তেরি গঙ্গা মেলি’ ছাড়াও রাজিব কাপুরের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘আসমান’, ‘লাভার বয়’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পারদেশ’।

১৯৯০ সালের ‘জমিনদার’ ছবির পর আর কোনো সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। তার পরিচালিত ছবির মধ্যে আছে ‘প্রেমগ্রন্থ’। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লাট চালে’র প্রযোজক এবং সম্পাদনার ভূমিকা পালন করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটরণধীর কাপুররণবীর কাপুররাজিব কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT