চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজীবের নামে সড়ক ও স্কুল নির্মাণের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

পটুয়াখালীর বাউফলে রাজীব হোসেনের নামে একটি স্কুল নির্মাণ করবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ বাউফল আসনের এমপি আ স ম ফিরোজ।

অপরদিকে তার বাড়ির সামনের আধাপাকা সড়ক পুরো পাকা, রাজীবের নামে নামকরণ এবং বাড়িতে গভীর নলকূপ স্থাপনের ঘোষণা দিয়েছেন বাউফল উপজেলা চেয়ারম্যান এবং দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

চ্যানেল আই অনলাইনকে রাজীবের খালা খাদিজা বেগম লিপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুই দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে রাজীবকে সমাহিত করে তার পরিবার। এর আগে ঢাকায় হাইকোর্ট মসজিদে রাজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ৯টায় বাউফল সদরের পাবলিক মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান মাওলানা মো. রুহুল আ‌মিন সিরা‌জি। সেখানে রাজীবের ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহ, চিফ হুইপ ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাসুমুর রহমান, পু‌লিশ সুপার মো. মাঈনুল হাসনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেন স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

Reneta

জানাজার আগে চীফ হুইপ সাংবাদিকদের জানান,  রাজীবের মৃত্যুর ঘটনায় পুরো জাতি মর্মাহত। সরকার রাজীবের পাশে ছিলো, ভ‌বিষ্যতেও তার পরিবারের সদস্যদের পাশে থাকবে। রাজীবের দুই ভাইকে সরকার সর্বোচ্চ সহায়তা করবে।

চ্যানেল আই অনলাইনকে চীফ হুইপ আ স ম ফিরোজ জানান, রাজীবের নামে বাউফল দাসপাড়ায় একটি স্কুল তৈরীর কথা ভাবছেন তিনি।

এরপর সকাল ১০টায় দাসপাড়া গ্রামে রাজীবের নানা বা‌ড়িতে তৃতীয় নামাজে জানাজা অনু‌ষ্ঠিত হয়। রাজীবের তৃতীয় জানাজার নামাজ পড়ান তার ছোট ভাই হাফেজ মো. মেহে‌দি হাসান এবং মোনাজাত করান আরেক ছোট ভাই মো. আব্দুল্লাহ। এরপর রাজীবের নানা-নানীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

তৃতীয় জানাজা শেষে বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবর রহমান এবং দাসপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন ঘোষণা দেন রাজীবের নানা বাড়িরর সামনের আধাপাকা সড়ক পুরো পাকা করে দেওয়া হবে। পাশাপাশি সড়কটির নাম রাজীবের নামে হবে। এছাড়া তার নানাবাড়িতে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে।

৩ এপ্রিল রাজধানীতে দুই বাসের রেষারেষিতে মাঝে পড়ে হাত হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব। ১৬ এপ্রিল সোমবার মাঝরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজীবলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT