চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজারবাগ পীরের সম্পদের উৎস অনুসন্ধানে হাইকোর্টের আদেশ বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A

রাজারবাগ দরবার শরীফের পীর ও তার প্রতিষ্ঠানের সম্পদ নির্ণয় করে সেই সম্পদের উৎস অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সেই সাথে পীর দিল্লুর রহমান ও তার পৃষ্ঠপোষকতায় কোনো জঙ্গি সংগঠন আছে কি না, সে বিষয়ে  পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে প্রতিবেদন দেয়ার নির্দেশও বহাল রয়েছে।

এছাড়াও ভুক্তভোগী রিটকারিদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দিতে সিআইডি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে দেয়া হাইকোর্টে নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

গত ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্টের বেঞ্চের দেয়া এই আদেশ স্থগিত চেয়ে করা এক লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন চার বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ। এই আদেশের ফলে হাইকোর্টের আদেশটি বহাল থাকে।

আজ মঙ্গলবার আদলতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও শিশির মনির। আর হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা।

দেশের বিভিন্ন জেলায় পৃথক ৩৪টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে রাজারবাগের পীর ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে রিট করেন আট ভুক্তভোগী।

Reneta

সেই রিটের শুনানি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ওই আদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত পৃথক ৪টি লিভ টু আপিল হয়। এর মধ্যে ১টি লিভ টু আপিলের শুনানি নিয়ে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর আজ পৃথক আরেকটি লিভ টু আপিল সর্বোচ্চ আদালতে খারিজ হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজারবাগ পীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি ঘটনা সৃষ্টি করার জন্য এধরনের অরাজকতা ঘটায়: স্বরাষ্ট্র মন্ত্রী

পরবর্তী

২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারিখ ঘোষণা

পরবর্তী

২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারিখ ঘোষণা

এনএসইউ’র ট্রাস্টি আজিম-কাসেমের দেশত্যাগের নিষেধাজ্ঞা ও গ্রেপ্তার দাবি

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT