কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হাসান আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ (মঙ্গলবার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন।
হাসান আলী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের দাবি করে সর্বোচ্চ সাজার আশা করছে রাষ্ট্রপক্ষ।
তাড়াইলের এ রাজাকার কমান্ডারের বিরুদ্ধে মানবতাবিরোধী
অপরাধের ৬টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। গণহত্যা, হত্যা,
অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
অপরাধ
প্রমাণের জন্য তদন্ত কর্মকর্তাসহ ২৬ সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আর
আসামী শুরু থেকেই পলাতক থাকায় কোনো সাক্ষী ছিলো না। দু’পক্ষের যুক্তি
উপস্থাপন শেষে ২০ এপ্রিল থেকে রায় ঘোষণা অপেক্ষমান থাকার পর সোমবার রায়ের তারিখ নির্ধারণ করা হয়।







