চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব লক্ষ্য অর্জনে বৃহৎ করদাতা ইউনিটকে গ্রামীণফোনের অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
অর্থনীতি
A A

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ২০২০-২০২১ অর্থবছরে এর রাজস্ব লক্ষ্য (২৪ হাজার কোটি টাকা) অর্জন করেছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২১-২১ অর্থবছরে রেকর্ড রাজস্ব লক্ষ্য অর্জনে জন্য এলটিইউ-ট্যাক্স কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে গ্রামীণফোন।

একই অনুষ্ঠানে ২০২০-২০২১ সালে এলটিইউ-ট্যাক্স -এর ক্ষেত্রে গ্রামীণফোনকে শীর্ষ করদাতা হিসেবে ঘোষণা করা হয়। আজ জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত শীর্ষ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে টেলিকম অপারেটরটিকে এ সম্মাননা দেয়া হয়।

গ্রামীণফোনের পক্ষে এর প্রধান নির্বাহী ইয়াসির আজমান জাতীয় কোষাগারে গ্রামীণফোনের অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড গ্রহণকালে এনবিআর এর এলটিউ-ট্যাক্স কে তাদের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অভিনন্দন জানান।

রাজধানীর স্কাইসিটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সদস্য (কর নীতি) (গ্রেড-১) মো. আলমগীর হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) (গ্রেড-১) মোহাম্মদ গোলাম নবী এবং এলটিইউ’র কর কমিশনার মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও ইয়েন্স বেকার এবং মো. মহসিন, হেড অব কর্পােরেট ট্যাক্স উপস্থিত ছিলেন।

দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলনীর মাধ্যমে ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ সালে জাতীয় পর্যায়ে এনবিআর -এর সর্বোচ্চ করদাতার স্বীকৃতি লাভ করে গ্রামীণফোন। গ্রাহক ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রদানের মাধ্যমে গ্রামীণফোনের সিইও এ স্বীকৃতি অর্জনের সাফল্য উদযাপন করেন।

Reneta

ইয়াসির আজমান বলেন, ঐতিহাসিক এ মাইলফলক অর্জনে এবং স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে অবদান রাখার জন্য এলটিইউ-ট্যাক্স কর্তৃপক্ষকে অভিনন্দন। এ অর্জন এনবিআরের ডিজিটালাইজেশন, অটোমেশন এবং প্রতিষ্ঠান ও নাগরিকদের দায়িত্বশীল প্রচেষ্টার একটি সফল অর্জন। আমরা ধারাবাহিকভাবে জাতীয় কোষাগারে অবদান রেখেছি, আর এক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়া হয়েছে বলে আমরা সম্মানিত বোধ করছি। সামনের দিনগুলোতে ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচনে আমরা আরও অবদান রাখতে চাই।

এ বছর এলটিইউ-ট্যাক্স’র রাজস্ব লক্ষ্য অর্জন দেশের অর্থনীতির জন্য সফলতা বয়ে এনেছে। একইসাথে এটি ইতিবাচক ধারণা তৈরি করেছে যে, কোভিড-১৯ এর বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও শিল্পখাতগুলো তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ধীরে ধীরে প্রতিকূলতা কাটিয়ে উঠছে।

২০২০-২০২১ সালে গ্রামীণফোন কর হিসেবে ৩ হাজার ৮৮৯ কোটি টাকা জমা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT