চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব ঘাটতি মাথা ব্যথার কারণ হতে পারে: সিপিডি

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:২৫ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

বড় আয় নির্ধারণ, বড় ব্যয় বরাদ্দ এবং বছর শেষে বড় অংকের কাঁটছাঁট-বাজেটকে এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আনার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংস্থাটি মনে করে বাজেটের আকার আরো বড় হওয়া উচিত। সে জন্য আয় ও ব্যয়কারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, শাসন ব্যবস্থার অসঙ্গতি এবং রাজনৈতিক নেতৃত্বের বিভ্রান্তি দূর করতে হবে।

প্রতি বছরই জাতীয় বাজেট উত্থাপনের আগে চলতি বাজেট বিশ্লেষণ এবং আগামী বাজেট নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরে সিপিডি। সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, রাজস্ব আয়ে ঘাটতি সরকারের জন্য সবচে বড় মাথা ব্যথার কারণ হতে পারে।

গত ১৪ বছরে আয়করে সর্বনিম্ন প্রবৃদ্ধি উদ্বিগ্ন করে তুলেছে রাজস্ব আয়ের লক্ষ্যপূরণে। চলতি অর্থবছরে মোট দেশজ আয় জিডিপিতে প্রাক্কলিত প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ মেনে নিলেও মূলত: সরকারী চাকুরেদের বেতন বৃদ্ধির ওপর ভর করে এই হিসাব বলে তাদের মত।

সিপিডি’র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের আশঙ্কা হলো যে, অর্থনীতির সাথে কর্মসংস্থান বিনিয়োগ এটা কি ধরণের বিনিয়োগ তার পরিস্থিতি জানেন তবে, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি অথচ দেখেন এ বছরে ব্যক্তিখাতে বিনিয়োগ পতন ঘটেছে।

যে বছরে আমার কর্মসংস্থান কমে যাচ্ছে আয় কমে যাচ্ছে এটা কী একটা বৈপরিত্য না প্রশ্ন করেন তিনি।

বেসরকারী খাতে ব্যাংক ঋণ নেওয়ার হার বেড়েছে তবে এই ঋণ শিল্পে বিনিয়োগ হচ্ছে, না কি ভোগ্য পণ্য কেনা-কাটায় চলে যাচ্ছে তা খতিয়ে দেখার পরামর্শ সিপিডির। রপ্তানী আয়ে সুবাতাস এবং অভিবাসী শ্রমিক যাওয়ার হার বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা তাদের। আগামী বাজেটে তাই সিপিডি বাড়তি মনোযোগ চেয়েছে বাজেটের কাঠামোগত দুর্বলতা কাটানোর।

দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, আমরা যখন বাজেটটা দেই তখন যে ধরণের আয়তন অবয়ব সর্ম্পকে ধারণা দেই বাস্তবায়নে দেখা যায় তার সাথে বড় ধারণের পার্থক্য সৃষ্টি হয়েছে।

সরকারী-বেসরকারী ব্যাংকে আর্থিক শৃংখলা ফিরিয়ে আনতে কমিশন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে শক্তিশালী করতে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠনের পরামর্শ সিপিডি’র।

ট্যাগ: বাজেটসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে ইকুয়েডরে নিহত ৭৭, সুনামি সতর্কতা প্রত্যাহার

পরবর্তী

জাপানে ভূমিকম্প: যেমন আছে বাংলাদেশীরা

পরবর্তী

জাপানে ভূমিকম্প: যেমন আছে বাংলাদেশীরা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি সৌদি আরবের

সর্বশেষ

ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT