চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে আশাবাদী এনবিআর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৪৭ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ হলেও অর্থবছর শেষে উল্লেখযোগ্য পরিমানে বাড়বে বলে দাবি এনবিআর চেয়ারম্যানের। ঝুলে থাকা রাজস্ব মামলা নিষ্পত্তি ও বকেয়া কর আদায় প্রবৃদ্ধিতে ভুমিকা রাখবে বলে দাবি তার। কর আদায়ে প্রকৃত ব্যবসায়ীদের সহযোগিতা ও কর কর্মকর্তাদের ইতিবাচক মনোভাব প্রত্যাশা করেন তিনি।

আমদানি রপ্তানি  বাণিজ্য এবং বহুজাতিক কোম্পানির উদ্যোক্তাদের সংগঠন ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ফিক্কি)’র মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় উদ্বোধনী বক্তব্যে ফিক্কির প্রেসিডেন্ট বলেছেন, কাস্টম হাউসে পরীক্ষা নিরীক্ষার নামে প্রকৃত ব্যবসায়ীদের হয়রানী করা উচিত নয়।

Banglabid

রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেছেন, কাস্টম হাউস ডিজিটাইজেশনে কাজ চলছে। তবে পুরোপুরি অটোমেশনের আগে সবার সাথে আলোচনা করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা তিন মাসের একটি ট্রানজিশন প্ল্যান তৈরি করছি। এপ্রিল, মে, জুন এই তিনমাসে আমরা ’৯১ এর আইন থেকে ২০১২ আইনে যেতে কোথায় কোথায় পরিবর্তন লাগবে এইসব বিষয় গভীরভাবে খতিয়ে দেখবো।  

অর্থবছর শেষ হতে সময় আছে আর মাত্র ৩ মাস। ৪০ শতাংশ প্রবৃদ্ধির টার্গেট থাকলেও রাজস্ব আদায়ে এখন পর্যন্ত প্রবৃদ্ধি মাত্র ১৫ শতাংশ। টার্গেট পূরনে দুটি খাত থেকে অর্থ আদায়ের কথা জানান তিনি।

নজিবুর রহমান বলেন, লক্ষ্যমাত্রা আদায়ের অন্যতম কৌশলের মধ্যে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ হবে। একটা হচ্ছে রাজস্ব মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাতে আমাদের বহু টাকা আটকে আছে। দ্বিতীয় বকেয়া রাজস্ব আদায়। এই দুটি বিষয়েই কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি।

Reneta

বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থ পুরোপুরি নিরাপদ বলে বিদেশী বিনিয়োগকারীদের  আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT