চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী-বরিশালে নৌকার জয়, সিলেটে জটিলতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

৩ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সিলেটে বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

তবে সেখানে বিএনপির প্রার্থী এগিয়ে থাকলেও স্থগিত ২টি কেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭ অর্থাৎ ব্যবধানের চেয়ে স্থগিত ভোট বেশি হওয়ায় সেখানে মেয়র পদে নাম ঘোষণার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। এ কারণে সেখানে মেয়র পদে এখনও কারও নাম ঘোষণা হয়নি।

রাজশাহীতে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি প্রায় ৮৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে। সেখানকার ১৩৮টি কেন্দ্রের সবগুলোরই ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। বুলবুল পান ৭৮ হাজার ৪৪২ ভোট।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন। সাদিক আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৮০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ৪১ ভোট। এই হিসাবে আওয়ামী লীগের প্রার্থী ৯৬ হাজার ৭৬০ ভোটে জয়লাভ করেছেন।

বরিশালে মোট কেন্দ্র ১২৩টি। এর মধ্যে অনিয়মের অভিযোগে ১৫টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে এবং একটি কেন্দ্রে বাতিল হয়েছে।

সিলেটে বিএনপির প্রার্থী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট, আর আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। সেই হিসাবে বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সেখানে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭। তাই সেই দুই কেন্দ্রের ভোট না হওয়া পর্যন্ত নতুন মেয়রের নাম ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করতে হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT