চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার নির্দেশ বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও দুদককে তদন্ত করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাকিল উদ্দিন আহমেদের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

আজ আদালতে সাকিল উদ্দিন আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও আব্দুল মতিন খসরু। অপর পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। তার সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত বছর ২২ জুলাই দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘এজাহার বদলে দিলেন ওসি’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, গত ১১ জুন পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটা থেকে পুঠিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ১৮ জুন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নুরুল ইসলামের সমকামিতার বদ অভ্যাস ছিল। এলাকার এক কিশোরকে তিনি এ কাজে বাধ্য করতেন। ১০ জুন রাতেও নুরুল ইসলাম ওই কিশোরের সঙ্গে সমকামিতায় লিপ্ত হন। এক পর্যায়ে পড়ে গেলে ওই কিশোর তাকে ইটের আঘাতে হত্যা করে।”
ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

পরে এঘটনায় করা মামলার এজাহার বদলে দেওয়া ও এই বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা রিট করেন। সে রিটের পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই অভিযোগ অনুসন্ধান করে রাজশাহীর মূখ্য বিচারকি হাকিমকে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। এরপর রাজশাহীর মুখ্য বিচারকি হাকিম ঘটনা তদন্ত করে হাই কোর্টে প্রতিবেদন দেয়। গত বছর ২৭ নভেম্বর ওই প্রতিবেদনের ওপর শুনানি হয়। এরপর গত ১ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণ দিয়ে রায় দেন।

হাইকোর্ট তার রায়ে সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার বদলে দেওয়াসহ অন্য সব অভিযোগ দ্রুত তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন।

Reneta

এছাড়া হাইকোর্ট তার রায়ে বলেন, ‘ওসির মতো দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিঃসন্দেহে গুরুতর, যা দণ্ডবিধির ১৬৬ ও ১৬৭ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। থানায় এজাহার গ্রহণ ও তা রেকর্ডভুক্ত করার বিষয়টি ওসির একক এখতিয়ার। ওই ধারা দুটি ২০০৪ সালের দুর্নীতি দমন আইনের তফসিলভুক্ত। সে কারণে এ–সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন ও সাক্ষীদের বক্তব্যসহ আনুষঙ্গিক কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠাতে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হলো। প্রতিবেদন ও কাগজপত্র পাওয়ার পর দুদক আইন ও বিধি অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে দুদককে নির্দেশ দেওয়া হলো।’

এছাড়া হাইকোর্ট হত্যা মামলাটি (নুরুল ইসলাম) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে নির্দেশ দেন। পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার মামলাটি তদন্ত তদারকিতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে রায়ে বলা হয়, তদন্তকালে মূল এজাহারের (নিহত ব্যক্তির মেয়ে) বর্ণনা, বিচারিক অনুসন্ধান প্রতিবেদন ও অনুসন্ধান কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্য বিবেচনায় নেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হলো।

রায়ে হাইকোর্ট বলেন, পুলিশ সুপারের পক্ষে দাখিল করা হলফনামা পড়ে ওই বিষয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা উদ্ধার সম্ভব হয়নি। অ্যাটর্নি জেনারেলও এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি। গ্রেপ্তার আলোচ্য ক্ষেত্রে একজন শিশুর তর্কিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমের সামনে প্রকাশ করে রাজশাহীর পুলিশ প্রশাসন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। শিশুর জবানবন্দি গণমাধ্যমে প্রকাশ করার বিষয় সম্পর্কে বিভাগীয় অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশ দেন আদালত।

শিশু আইন সম্পর্কে মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যের সচেতনতামূলক ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন উল্লেখ করে রায়ে বলা হয়, এ বিষয়ে আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হলো। এ ছাড়া হাইকোর্ট মামলার সংবাদদাতা (বাদী), সাক্ষী, নিহত নুরুল হকের পরিবার ও তাদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করতে রাজশাহীর পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন আদালত।

হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ইদানীং প্রায়ই লক্ষ করছি যে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উত্থাপিত হচ্ছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগও দায়ের করছেন। কিন্তু অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রাম এবং পরবর্তী বিভিন্ন সময়ে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, জাতিসংঘ মিশনের কার্যক্রমে অনবদ্য অবিস্মরণীয় ভূমিকা রেখেছে ও রেখে চলেছে। এটি শুধু পুলিশ বাহিনীর জন্য গৌরবের নয়, সমগ্র জাতির গৌরব। কিন্তু এই গৌরব গুটিকয়েক পুলিশ কর্মকর্তার বা সদস্যের অন্যায়, বেআইনি আচরণ ও অপরাধের কারণে ম্লান হতে দেওয়া যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT