আবু সালে মো. ফাত্তাহ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশের বেশ কয়েকটি ইউনিট।
ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, সকাল ৯টার দিকে নগরীর কোর্ট কলেজ, তুলতুলিপাড়া ও হড়গ্রাম এলাকার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং বের হতেও দেয়া হচ্ছে না। পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কী ঘটছে তা বুঝতে পারছেন না তারা।
তবে অভিযান বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ। অভিযান শেষে এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে তারা।







