চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীর অধিনায়ক এবার মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। একদিন আগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অধিনায়কের নাম ঘোষণা করল রাজশাহী কিংস। পদ্মাপাড়ের দলটিকে নেতৃত্ব দেবেন রূপসাপাড়ের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে সর্বকনিষ্ঠ অধিনায়ক এ অলরাউন্ডার।

সহ-অধিনায়ক করা হয়েছে সৌম্য সরকারকে। দলটির হেড কোচ হিসেবে আছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।

বৃহস্পতিবার হাতিরঝিলের মুক্তমঞ্চে অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন দলটির প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বয়সে তরুণ হলেও টানা দুই আসর রাজশাহী কিংসের হয়ে খেলেছেন মিরাজ। সে অভিজ্ঞতায় এবার পেলেন অধিনায়কের দায়িত্ব। জাতীয় দলে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসানের নেতৃত্বে খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি ছড়িয়ে দিতে চান বিপিএলের মঞ্চে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন ২১ বছরের এই তরুণ, ‘বড় একটা সুযোগ। এত বড় জায়গায় আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার করেছি। বিপিএলে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে, বড় একটি অভিজ্ঞতা হবে। আগের যে অভিজ্ঞতা আশা করি ওটা কাজে লাগবে।’

‘রাজশাহীর হয়ে তিন নম্বর আসর খেলতে যাচ্ছি। অভিজ্ঞতা হয়েছে। কীভাবে অধিনায়কত্ব করে দেখেছি। বাংলাদেশ দলের হয়েও খেলেছি। সাকিব ভাই, মাশরাফী ভাই আমার অধিনায়ক ছিলেন। তাদের নেতৃত্ব দেয়ার ধরণ দেখেছি, নেতৃত্বের ধরণ নিয়ে চিন্তা করতাম, মাথায় রাখতাম। এখন সেটি কাজে দেবে’- বলেন মিরাজ।

রাজশাহী কিংসের প্রথম অধিনায়ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ড্যারেন স্যামি। গত আসরে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। এবার ক্যাপ্টেন্স-ব্যাটন মিরাজের হাতে।

রাজশাহী কিংস স্কোয়াড: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাটে,কাইস আহমাদ, ক্রিশ্চিয়ান জনকার, ইসিরু উদানা, লরি ইভান্স, সেকুগু প্রসন্ন ও মোহাম্মদ সামি।

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মেহেদী হাসান মিরাজরাজশাহী কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিব্যেন্দু পালিত ও পিনাকী ঠাকুরের প্রয়াণ

পরবর্তী

নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন চায় ঐক্যফ্রন্ট

পরবর্তী

নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন চায় ঐক্যফ্রন্ট

ইটালিতে নিখোঁজ নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT