রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে আপেল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, পূর্বশক্রতার জের ধরে আরিফ ও তার সহযোগীরা আপেলকে কুপিয়ে হত্যা করে।
দীর্ঘদিন আরিফের সাথে নিহত যুবকের টাকা দেনা পাওয়া নিয়ে বিরোধ ছিল। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাপাতি ও ছুরি উদ্ধার করেছে ।








