চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাধান না পেয়ে মন্ত্রীর পদত্যাগ চায় পাটকল শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
জনপদ, রাজশাহী
A A

রাজশাহী, খুলনা ও যশোরে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাটকল শ্রমিক-কর্মচারীরা। এ সময় সমাধান না পেয়ে মন্ত্রীর পদত্যাগসহ ১১ দফা দাবি জানিয়েছে তারা।

রাজশাহী
রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী পাটকলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকালে রাজশাহী পাটকলের ভেতর থেকে শ্রমিক-কর্মচারীরা মিছিল নিয়ে কাটাখালী এলাকায় মিল গেটের সামনে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকরা পাট মন্ত্রীর পদত্যাগসহ, জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের স্লোগান দেয় ।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানসহ এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানাসহ শ্রমিক-কর্মচারীরা।

খুলনা
১১ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে বুধবার সকাল থেকে মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের শ্রমিকরা ৬ দিনের আন্দোলনের তৃতীয় দিনে এ কর্মসূচী পালন করে তারা।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী, বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরী প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।

Reneta

এ কর্মসূচির তৃতীয় দিনে আজ সকাল থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর , খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইর্ষ্টাণ, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথক পৃথক ভাবে মূল ফটকের সামনে বিক্ষোভ করে। পরে খালিশপুর-আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় পৃথক পৃথক ভাবে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচি চলাকালে পৃথক পৃথকভাবে মিল গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT