চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যা মামলায় চার্জশিট গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

শিশু রাজন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম চার্জশিট আমলে নেন। একইসাথে অভিযুক্ত তিন পলাতক আসামি, সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে গ্রেফতারে পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম এবং তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তরা হচ্ছেন কামরুলের ভাই আলী হায়দার, মুহিদ আলম, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার মূল আসামী কামরুলকে পলাতক দেখিয়ে তার ভাই মুহিত ও শামীম এবং চৌকিদার ময়নাসহ ১৩ জনের বিরুদ্ধে সিলেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার হত্যাকাণ্ডের এক মাস ৮ দিন পর আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্র দেয়া হয় সিলেট মহানগর হাকিম ফারাহানা মোবিনের আদালতে। অভিযোগপত্রে আসামী মুহিত আলম, ইসমাইল হোসেন আবলুস, আলী হায়দার, রুহুল আমিন, দুলাল আহমদ, নুর মিয়া, ময়না, আয়াজ আলী, বাদল, লিপি বেগম, ফিরোজ ও আছমত আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে কয়েক যুবক। নৃশংস এ হতাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয় পুরো দেশ। এরপর তৎপর হয় প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার্জশিটশিশু রাজন হত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT