রাজনৈতিক ফায়দা হাসিল করতে দেশে টার্গেট কিলিং করা হচ্ছে দাবী করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন। জঙ্গি হামলার বিষয়ে ভারতের সতর্কবার্তা খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম সমাজকে উদ্বুদ্ধ করতে রাজধানীর মোহম্মদপুরে ওলামা-মাসায়েখ সমাবেশ এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মুসল্লীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। জঙ্গিবাদের উত্থানের পেছনে মহল বিশেষের ইন্ধনের ইঙ্গিত দেন তিনি।
বলেন, সবগুলো টার্গেট কিলিং হচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। বিদেশ থেকে ষড়যন্ত্র করে এসব করা হচ্ছে, যেন আমরা আর নিজের পায়ে দাঁড়াতে না পারি।
বড় ধরণের জঙ্গি হামলার বিষয়ে প্রতিবেশী দেশের সতর্কবার্তা নিয়েও সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আমরা জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখছি। যেখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সেখানেই কন্ট্রোল করছি। ভারত সরকার আমাদের মাঝে মাঝেই সতর্ক করেন আমরা সেসব অ্যাড্রেস করছি।
জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।






