চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক প্রভাবে দেশের নিম্ন আদালতগুলো বেপরোয়া: খন্দকার মাহবুব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A

রাজনৈতিক প্রভাবে দেশের নিম্ন আদালতগুলো বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বরগুনার রিফাত শরিফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির রিমান্ড ও জামিন নামঞ্জুরের প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরে খন্দকার মাহবুব এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এই আইনজীবী বলেন: রাজনৈতিক প্রভাবে আমাদের নিম্ন আদালতগুলো বেপরোয়া হয়ে উঠছে। এমনকি সুপ্রিম কোর্টের আদেশকেও তারা অমান্য করছে।

এসময় মিন্নি প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন: আপনারা জানেন, বরগুনায় আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ডের পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেয়া হয়েছে। সে স্বীকারোক্তি কতটা সত্য, কতটা মিথ্যা সেটা বিচারে দেখা যাবে। আমাদের কথা হলো সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে- যদি কাউকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নেয়া হয়, তাকে অবশ্যই বিচারিক আদালতে উপস্থিত করতে হবে, যেন তিনি বলতে পারেন রিমান্ডে থাকাকালীন অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে কিনা। এদিকে কথিত স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরে মিন্নির আইনজীবী জবানবন্দি প্রত্যাহারে তাকে (মিন্নিকে) আদালতে আনার আবেদন করলো। কিন্তু তাকে আদালতে আনা হলো না।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন: ফৌজদারি কার্যবিধিতে বিধান রয়েছে যে, কোন অপরাধে আসামি যদি মহিলা হয় এবং অসুস্থ হয়, তাহলে আদালত তাকে জামিন দেবেন। কিন্তু এক্ষেত্রে জামিনের আবেদন করা হলেও আইনের সম্পূর্ণ বরখেলাপ করে রাজনৈতিক প্রভাবে অথবা একটা বিশেষ উদ্দেশ্যে মামলার মূল আসামিরা যাতে ধরাছোঁয়ার বাইরে থাকে সেই কারণে মিন্নিকে জামিন দেয়া হলো না। আমি মনে করি এই ধরনের আইনের বরখেলাপের জন্য সারা দেশে হত্যা, গুমের মহাপ্লাবন চলছে। সেখানে গণপিটুনি চলছে, সাধারণ মানুষের আইনশৃংখলা বাহিনীর উপর আস্থা নাই। সেই কারণেই তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আমি আশা করবো আমাদের উচ্চ আদালত এ ব্যাপারে নজর দেবেন এবং সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা নেবেন।

মিন্নির বিষয়টি উচ্চ আদালতে আসলে তাকে আইনি সহায়তা দিবেন কিনা তা জানতে চাইলে আইনজীবী খন্দকার মাহবুব বলেন, অবশ্যই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিম্ন আদালতমিন্নিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT