চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নে সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সরকারকে এই হীন ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে। তিনি চেয়ারে বসে থাকতে পারেন না। তারপরও সরকার তাকে সুচিকিৎসা দিচ্ছে না। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, শারীরিক কারণে আর এই আদালতে আসতে পারবেন না। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে শুধুমাত্র হীন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়।

তিনি আরও বলেন, রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে একতরফাভাবে নির্বাচন করার জন্য তাকে বন্দী রাখা হয়েছে এবং জামিন পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। মূলত সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা দিন। অন্যথায় তার সকল দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। কারা অধিদপ্তরকে বলছি আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা ন্যায় কাজ করুন। অন্যথায় আপনাদেরও এর দায় নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে যেকোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দেবে বিএনপি এবং তার সঙ্গে সাক্ষাত করবেন তারা।

Reneta

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT