চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলের নেতৃত্ব ও রাষ্ট্রের নেতৃত্বে থাকার সময়সীমা সমাচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সবসময়ই দলের সঙ্গে আছেন, তবে অন্য কেউ দায়িত্ব নিলে তিনি একটু বিশ্রাম পান। সেসময় গণভবনের সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয় নেতা এবং মন্ত্রীরা ‘না-না’ বলতে থাকেন এবং তাকেই নেতৃত্বে থাকতে হবে বলে মন্তব্য করেন।

ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কানাডাপ্রবাসী মনজুরে খোদা টরিক ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীর চিন্তার প্রশংসা করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং রাষ্ট্রের নেতৃত্বে থাকার সময়সীমা নির্ধারণের ব্যাপারে কিছু পরামর্শ তুলে ধরেন।

স্ট্যাটাসে টরিক লিখেছেন:

‘আসন্ন সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ৩৫ বছর ধরে একই পদে আছেন, এবার সুযোগ দিলে তিনি সভাপতি থেকে অবসর নিতে চান! বিষয়টি কার্যকর হোক বা না হোক – অন্তত উনার এই বোধ-বিবেচনাকে সাধুবাদ জানাই! ১৯৯৬ সালেও শেখ হাসিনা বলেছিলেন, তিনি ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। উনার সেটা নেয়া হয়নি! কারণ তাঁর দলের নেতাকর্মীরা সেটা চায়নি!

বাংলাদেশের সরকারী পদে চাকুরীরও একটা বয়স সীমা আছে, ২৫ বছর চাকুরীর পর অবসর নিতে হয়। কিন্তু এই আইন যারা প্রণয়ন করেছে, সেই রাজনীতিকদের বেলায় এর কোন ব্যবস্থা রাখা হয়নি বা করা যায়নি। তার প্রধান কারণ রাজনৈতিক দলগুলো তা কখনোই চায়নি।

দলগুলো চাইলে, সদিচ্ছা দেখালে নির্বাচন কমিশন এই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করতে পারে। সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ বার করে মোট ৪ বার থাকতে পারার ব্যবস্থা বাধ্যতামূলক করা। একেকটি দলের জাতীয় সম্মেলন ৪ বছর পরপর হলে- একজন নেতৃত্ব ১৬ বছর মূল পদে ভূমিকা রাখার সুযোগ পাবেন। একইভাবে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদেও ২ বার করে থাকতে পারার বিধান বাধ্যতামূলক করা উচিত। সেটা হলেও তারা এই পদে ২০ বছর থাকতে পারবেন! তাহলে দেখা যাচ্ছে দলের পদে ১৬ বছর আর সরকার পদে ২০ বছর, মোট ৩৬ বছর ক্ষমতায় ও নেতৃত্বে থাকা হয়ে যায়! তারপরও কি আর দরকার আছে..? সেটা করা না গেলে নতুন নেতৃত্ব আসবে/তৈরি হবে কীভাবে..?

Reneta

এই মাসে দু’টি প্রাচীন সংগঠন – বাংলাদেশ আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির সম্মেলন হতে যাচ্ছে, আশা করি দলের নেতা-কর্মীরা ‘নেতৃত্বের পদায়ন ও সময়কাল’ নিয়ে আলোচনা করবেন, একটা সিন্ধান্ত ভাববেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT