চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে মির্জা ফখরুলের ‘সম্পদ’ সর্ম্পকে যা বললেন কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

রাজনীতিতে কথামালার চাতুরি ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর কোনো সম্পদ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের মাঠ পরির্দশন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছু করার নেই। নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, তাদের নেত্রী কারাগারে জবাব দিতে পারছে না। নেত্রীর জন্য একটা দৃশ্যমান মিছিল রাজপথে করতে পারেনি৷ কাজেই মির্জা ফখরুলের কথা মালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেই।

দেশের বাজারে পেঁয়াজের দাম উর্দ্ধগতি বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মাসটা অপেক্ষা করেন কমে যাবে। আশা করছি কমে যাবে। সরকার সব ধরণের চেষ্টা করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বের বিষয়ে কাদের বলেন: সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে থেকে সেচ্ছাসেবক লীগের নেতৃত্ব সৃষ্টি হবে। প্রস্তুতি প্রায় শেষ দিকে। সম্মেলন ঘিরে সাজ সাজ বর তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলরা আছে৷ তারা নাম প্রস্তাব ও সমর্থন করবেন। সব কিছু অভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।

তিনি বলেন: সর্বোপরি আমাদের নেত্রী (শেখ হাসিনা) আছেন, তিনি হলেন সকলের অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন আমরা সেইটাই ভালো মনে করবো। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে যেখানে থাকতে চায় এবং যাদের ক্লিন ইমেজ, সৎ, কর্মঠো, তাদের আনা হবে।

Reneta

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী , খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশাসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT