চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে আগ্রহী তৃতীয় প্রজন্মের বাংলাদেশী আমেরিকান

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
১০:৫৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী আমেরিকানরা এগিয়ে গেলেও এখনো পিছিয়ে আছে সে দেশের রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগের প্রজন্ম কিছুটা সম্পৃক্ত হলেও মূল ধারার রাজনীতিতে আগ্রহী হয়ে উঠছে তৃতীয় প্রজন্ম। তারাই বাংলাদেশীদের অবস্থান আরো শক্ত করবে বলে আশা করেন প্রবাসীরা। 

ছুটির দিনে ভার্জিনিয়ার ফাঁকা রাস্তা। ক্রিকেট নিয়ে ব্যস্ত গ্রেটার ওয়াশিংটনের বাংলাদেশী আমেরিকান শিশুরা। কথা-বার্তা ইংরেজিতে চললেও টাইগারদের বীরত্বে অনুপ্রাণিত প্রবাসী নতুন প্রজন্মও।

এদের আগের প্রজন্মের মায়েদের অনেকেই নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখেই চাকুরি করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারেও।

ওয়াশিংটনের ইউএস ফেডারেল গভর্মেন্ট প্রকৌশলী ইনার ইসলাম বললেন, ১৯৯১ সাল থেকে আমি ক্রমাগত কাজ করে চলেছি। প্রাইভেট সেক্টরে কাজ করেছি, ২০০১ সাল থেকে ফেডারেল গভর্মেন্টে কাজ করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।

ওয়াশিংটনের ইউএস এভিয়েশনের কর্মকর্তা ড. কমর খান বললেন, আমি ইউএস ফেডারেল গভর্মেন্টে কর্মীদের যে ট্রেনিং দিতে হয় সেখানে ক্লাসরুম ও অনলাইন দুটোই ম্যানেজ করি।

সফল প্রবাসীর সংখ্যা বেড়েছে। তবে স্থানীয় সরকারে দু’একজন ব্যতিক্রম ছাড়া রাজনীতিতে সম্পৃক্ততা এখনো নির্বাচনে সমর্থন আর ক্যাম্পেইনেই সীমাবদ্ধ। 

Reneta

বসটনের বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি শাহীন খানের বক্তব্য, তাদের এবং তাদের আগের প্রজন্মের ছেলেমেয়েরা কম আগ্রহী ছিলো স্থানীয় রাজনীতিতে। কিন্তু তৃতীয় যে প্রজন্ম আসছে, যারা এখন স্কুলে আছে, তারা আমেরিকার মূলধারার রাজনীতিতে বেশি আগ্রহী।

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের সভাপতি সালেহ আহমেদ বলেন, আমরা নানান জনকে সমর্থন করি, আমরা তাদের জন্য ফান্ড যোগাড় করি। আমরা আশা করছি আগামী ১০ বছরের মধ্যে আমাদের কেউ সিটি কাউন্সিল অথবা অ্যাসেম্বলি মেম্বার হিসেবে নির্বাচিত হবে।  

ব্যবসা আর চাকুরিতে যে ভাবে সফলতা এসেছে সেই পথ ধরেই রাজনীতিতেও সফলতা আসবে বলে আশাবাদী প্রবাসীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসযুক্তরাষ্ট্ররাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT