কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযানের পর রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কূটনৈতিক ও মন্ত্রিপাড়াসহ বিভিন্ন স্থানে প্রতিটি যানবাহনে তল্লাশি করা হচ্ছে।
রাজধানীর কল্যাণপুরে ভোররাতে জঙ্গি আস্তানায় আইনশৃংখলা বাহিনীর অভিযানের পর পুরো রাজধানী জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কূটনৈতিক এলাকা, মন্ত্রী পাড়াসহ বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। প্রতিটি যানবাহনে তল্লাশি করা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের দেহ ও ব্যাগও তল্লাশি করা হচ্ছে।
বাড়তি নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে চলছে পুলিশের টহল। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধরণের কার্যক্রম চলবে বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।








