চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে আসা-যাওয়ার বিষয়ে যা জানালেন আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ১৭, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত বর্ধিত ছুটি ও ঈদ উপলক্ষে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রাজধানীর ঢাকায় আসা-যাওয়া বন্ধ।

রোববার রাতে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা।

তিনি বলেন, আইজিপি রোববার দুপুরে অনলাইনে প্রায় আড়াই ঘন্টাব্যাপী মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব নির্দেশনা দেন।

আইজিপি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন: সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেনো কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সকল নির্দেশনা দিয়েছেন, তা সকলকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

Reneta

এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ অনলাইন সভায়।

জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের যে সকল দেশপ্রেমিক বীর সদস্য আত্মোৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও তাদের মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা শুরু করেন আইজিপি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে হাসি মুখে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং নিচ্ছেন। অনেক সদস্য ইতোমধ্যেই করোনাক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত দেশপ্রেমিক এ ত্যাগী পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য সম্ভবপর সকল উদ্যোগের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

করোনা মোকাবেলায় সাফল্য দেখিয়েছে এমন সব দেশের পলিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পলিসিসহ বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে পুলিশ সদস্যের জন্য একটি অত্যন্ত আধুনিক এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রসেডিওর) তৈরি করে সেটি সকল ইউনিটে প্রেরণ করা হয়েছে। এ নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন আইজিপি।

দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে নিজেদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে জানিয়ে আইজিপি বলেন: দেশ ও মানুষের সেবা একটি বিরল সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে আসন করে নিতে আহবান জানান তিনি। পাশাপাশি, জনসেবার এ অভূতপূর্ব ধারা অব্যাহত রাখতে হবে।

যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন: সব ধরণের পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এ ল‌ক্ষ্যে, দেশব্যাপী বিট পু‌লি‌শিং কার্যক্রম চালু কর‌া হ‌বে। ইউ‌নিয়ন ও ওয়ার্ড ভি‌ত্তিক আইন-শৃঙ্খলা কার্যক্রম‌কে অ‌ধিকতর বেগবান ও ফলপ্রসূ কর‌তে পর্যায়ক্র‌মে সকল ইউ‌নিয়ন ও ওয়া‌র্ড ভি‌ত্তিক পু‌লিশ কর্মকর্তা ম‌নোনীত করা হ‌বে। এ‌তে, পু‌লি‌শের কা‌জের অ‌ধিকতর জবাব‌দি‌হিতাও নি‌শ্চিত হ‌বে। 

আই‌জি‌পি ব‌লেন, পু‌লিশ‌কে বর্তমানের মতো করে, সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিকরোনাভাইরাসড. বেনজীর আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইনে কেনাকাটায় বাংলালিংক প্রিয়জন ও আইকন গ্রাহকদের বিশেষ সুবিধা

পরবর্তী

বন্ধের মধ্যে ব্যারিকেড ভেঙে বাড়ি ফিরছে শ্রমিকরা

পরবর্তী

বন্ধের মধ্যে ব্যারিকেড ভেঙে বাড়ি ফিরছে শ্রমিকরা

ফাইল ফটো

প্রাইভেট মেডিক্যালে বন্ধের মধ্যে ফি পরিশোধে তাগাদা, ব্যবস্থা নেবে বিপিএমসিএ

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT