ডিজিটাল শর্ট

রাজধানীর ৮টি স্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু

রাজধানীর একটি স্কুলে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে, শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর আটটি স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। আট কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে। কেন্দ্রগুলো হলো: মিরপুরের ঢাকা কমার্স কলেজ ও স্কলাসটিকা স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, ধানমণ্ডির কাকলী স্কুল, বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তরার সাউথব্রিজ স্কুল।

বিষয়:ভ্যাকসিন শিশু শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…