আসন্ন রমজান মাস উপলক্ষে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইফতার উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে মধ্যপ্রাচ্য এবং প্যান এশিয়ান অঞ্চলের মজাদার খাবারের সমন্বয় ঘটানো হয়েছে।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ বলেছে, ইফতারের স্বাদে এবার নতুন অভিজ্ঞতা পাবে নগরবাসী।
এছাড়া সুস্বাদু ও লোভনীয় ঐতিহ্যবাহী হালিম জিলাপিসহ নানা ধরনের আইটেম এর বিশাল সম্ভার থাকছে এবারের ইফতারে। নিম্নধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কম দামে এবার মজার সব ইফতার পাওয়া যাবে।







