ঢাকা

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে আহত ৪

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে প্রিজন ভ্যান উল্টে আহত ৪

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পুলিশের প্রিজন ভ্যান উল্টে চালক এবং ৩ আসামি আহত হয়েছেন। শুক্রবার সকালে সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রিজন ভ্যানটি সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে সাতরাস্তার দিকে নামার সময় হঠাৎ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রিজন ভ্যানের চালক ও আসামি সহ মোট ৪ জন আহত হন।

ঘটনার পরপরই আসামিদের উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অপর একটি প্রিজন ভ্যানে করে আসামীদের কাশিমপুর কারাগারে নেয়া হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে  ঘটনাটি ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/KeXnOZ7kEnQ

 

 

বিষয়:ফ্লাইওভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…