চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বিভিন্ন হাসপাতালে আইসিইউ সংকট

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:৫৭ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
স্বাস্থ্য
A A
ঢাকার বিভিন্ন হাসপাতালে আইসিইউ সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীর চিকিৎসায় নির্ধারিত রাজধানীর বিভিন্ন হাসপাতালে আইসিইউ সংকট দেখা দিয়েছে।

ঢাকার বাইরে থেকে রোগী আসতে থাকায় এই চাপ বেড়ে চলেছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু একদিনে তিন গুণ হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চিকিৎকরা জানান, এবারের সংক্রমণে ৩ থেকে ৫ দিনের মধ্যেই রোগীর অক্সিজেন স্বল্পতা দেখা দিচ্ছে।

ঢামেকে চিকিৎসাধীন ৫৫ বছর বয়সী পারভীন আক্তারের শরীরে অক্সিজেন দ্রুত কমতে থাকায় আইসিইউয়ের জন্য স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

রোববার সকাল সাড়ে নয়টা থেকে পৌনে এগারোটা পর্যন্ত মাত্র সোয়া এক ঘণ্টায় তিন জন আইসিইউ এর জন্য ঢাকা মেডিকেলে এলেও এখানে আইসিই না পেয়ে ছুটছেন আরেক হাসপাতালে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ বলছে, এখানে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এ সংখ্যা ৭ দিনের মধ্যে সব চেয়ে বেশি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া বলেন, আমাদের এখানে বেশিরভাগ রোগী ঢাকার বাইরের। তারা ৯০ এর নীচে অক্সিজেন স্যাচুরেশন নিয়েই এখানে ভর্তি হয়েছে। আমরা সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে গত কয়েকদিনে যেসব রোগী মারা যাচ্ছে তারা শুধু আইসিইউতে চিকিৎসাধীন নয়। অনেকে ওয়ার্ড ও কেবিনেও মারা যাচ্ছে।

তিনি বলেন, এই ভ্যারিয়েন্টে রোগীর তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ফুসফুস ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, ফলে দ্রুত অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ বলছে, জুন মাসের শেষ থেকে করোনার উপসর্গ নিয়ে ঢাকার বাইরে থেকে আসছেন রোগীরা। যারা টিকা পাননি এমন রোগী সংকটাপন্ন অবস্থায় এ হাসপাতালে আসছেন।

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিপিন্সে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বহু হতাহত

পরবর্তী

‘একে অপরের পাশেই আছি’, বিচ্ছেদের পর ভিডিও বার্তায় আমির-কিরণ

পরবর্তী
বিচ্ছেদের পর আমির-কিরণের ভিডিও বার্তা, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'একে অপরের পাশেই আছি', বিচ্ছেদের পর ভিডিও বার্তায় আমির-কিরণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায় 'সালাম সালাম হাজার সালাম' গানের স্রষ্টা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT