রাজধানীর দারুস সালামে বিসমিল্লাহ গার্মেন্ট নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে দশ তলা ভবনের ৬ষ্ঠ তলায় বিসমিল্লাহ গার্মেন্ট থেকে ধোঁয়া বের হতে শুরু করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দশ তলায় থাকা বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।







