চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর দর্শক টানছে ‘শান’, হাউজফুল হচ্ছে শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ০৪, মে ২০২২
বিনোদন
A A

ঈদে ৩৪টি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘শান’ ছবিটি ঢাকার দর্শকদের টানতে সক্ষম হচ্ছে। মুক্তির প্রথম দিনেই শান হাউজফুল হয়েছে স্টার সিনেপ্লেক্স, শ্যামলী ও মধুমিতা সিনেমা হলে। 

তবে ঢাকায় যে পরিমাণ দর্শক শান দেখছে, সেই তুলনায় বগুড়ার মধুবনসহ জেলার সিনেমা হলগুলোতে দর্শক তুলনামূলক কম! কিন্তু শিল্পীদের প্রচারণায় সরব থাকার কারণে ধারণা করা যাচ্ছে, মফস্বলের হলগুলোতে শান দেখতে দর্শক আসবে!

স্টার সিনেপ্লেক্স ম্যানেজার মেজবাহ উদ্দিন বলেন, শান বেশ ভালো চলছে। দর্শক আসছে। প্রথমদিন হাউজফুল ছিল। বসুন্ধরা শাখার ইভেনিং শো হাউজফুল ছিলো এবং বসুন্ধরা ছাড়া অন্যান্য শাখাগুলোতেও বেশ ভালো চলছে।

তিনি বলেন, শাকিব খানের গলুইও চলছে স্টার সিনেপ্লেক্সে। সেটিও মোটামুটি ভালো চলছে। আশা করছি, সামনের দিনগুলো আরও ভালো চলবে।

রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ঈদের দিন সকালে বৃষ্টি ছিল। তাই প্রথম শোতে দর্শক কম ছিল। ৩টার শোতে দর্শক ছিল অনেক বেশি। প্রায় আশিভাগ দর্শক ছিলো শোতে। আর ইভিনিং শো হাউজফুল পেয়েছি।

রাজধানীর শ্যামলী সিনেমা হলে ‘শান’ ছবিটি দর্শকরা গ্রহণ করছেন বলে জানিয়েছেন হলটির হাউস ম্যানেজার আহসান উল্লাহ।

Reneta

তিনি বলেন, বৃষ্টির কারণে খুব ভয়ে ছিলাম হলে দর্শকদের আসা নিয়ে। তবে দুপুরের দিকে বৃষ্টি কমে যাওয়ায় দর্শকরা হলে ফিরেছে। দুপুরের শো মোটামোটি গেলেও সন্ধ্যার শোতে অনেক দর্শক পেয়েছি আমরা। তবে এটাকে হাউজফুল না বলতে পারলেও কাছাকছি বলা যায়।

শান সিনেমার পরিচালক এম রাহিম বললেন, ঈদের দিন রাজধানীর চারটি হল ভিজিট করেছি। সবগুলো হলেই দর্শকদের উপস্থিতি ও তাদের রেসপন্স খুবই আনন্দময় ছিলো।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন  থ্রিলার শান এর গল্প লিখেছেন আজাদ খান। ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। আরও অভিনয় করেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণা বিশ্বাসঈদের সিনেমাচম্পাতাসকিন রহমানপূজা চেরীলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT