চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় র‌্যাবের নজরদারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ২৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনের দিন ও আগে-পরে জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে র‌্যাব। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নজরদারী রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. এমরানুল হাসান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগে বিশেষ পেট্রোল চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, নির্বাচনী নিরাপত্তার দায়িত্বের আওতায় দুইদিন ধরে পুরো এলাকায় র‌্যাবের পেট্রোলিং চলছে। যা নির্বাচন পর্যন্ত চলমান থাকবে। নির্বাচনের দিন, আগে-পরে যেন কোন ধরনের সহিংসতা না হতে পারে এজন্য আমরা তৎপর রয়েছি।

র‌্যাব-৩ এলাকায় প্রায় ৩২টি কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সেসব স্থাপনাতেও র‌্যাবের নজরদারী থাকবে বলে জানান তিনি। 

এমরানুল হাসান জনগণকে আশ্বস্ত করে বলেন: জনগণের ভয়ের কোন কারণ নেই। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন। নিরাপত্তাজনিত ঝুঁকির কোন সুনির্দিষ্ট তথ্য নেই, তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

দেশজুড়ে ৩০০ নির্বাচনী আসনে ৬০০টি পেট্রোলিং টিম কাজ করছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা মাঠে রয়েছে বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এপ্রিল ৫, ২০২৬

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT