রাজনীতি

রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েনের সময়ের ছবি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করা হয় ভোটপ্রার্থীদের।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজধানীতে বন্ধ মোটরসাইকেল চলাচল। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে স্টিকারযুক্ত যানবাহন, রিকশা ও অ্যাম্বুলেন্স এর আওতার বাইরে থাকবে।

গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। কিন্তু ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন(ইসি)।

এরপর গত ১৮ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে ইসি, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে সরস্বতী পূজা উদযাপন করতে পারেন।

এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিষয়:ঢাকা সিটি নির্বাচন ঢাকা সিটি নির্বাচন ২০২০ বিজিবি রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…