চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার: র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি করত সংঘবদ্ধ একটি চক্র। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এই চক্রের পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাধ সংলগ্ন সাদেক খান পেট্রোল পাম্পের ইব্রাহীমের দো-চালা পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে হতে দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্যদের আটক করা হয়।

আটকরা হলেন- মোঃ মাসুদ সরদার, মোঃ আবুল হাসান, মোঃ আক্তার হোসেন, মোঃ সহিদ বেপারী, মোঃ সজল চৌধুরী। এসময় তাদের কাছ থেকে নগদ দুই হাজার ৬শ’ ৮৬ টাকা ছাড়াও দু’টি চাপাতি, ৫টি চাকু, হাতুরি, স্ত্রু ড্রাইভার ও চারটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-২ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ফিরোজ কাউসার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মুল্যবান সামগ্রী ছিনতাই করে।

তিনি বলেন: এছাড়া রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। একইভাবে গণপরিবহনে ভিড়ের মধ্যে মানিব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনতাই করে থাকে।

Reneta

তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাতর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT