চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলে হামলাকারী নিহত হয়েছেন।

এই ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়। পরে তাদেরকে সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তারা এখন আশঙ্কামুক্ত।

শুক্রবার জুমার নামাজের পর দুপুর একটার দিকে ২০-২৫ বছর বয়সী একজন যুবক এই হামলা চালায় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

র‌্যাবের এই স্থায়ী কার্যালয় প্রাচীর দিয়ে ঘেরা। সেই প্রাচীরের ভিতরে ঢুকে এই বোমা হামলা হয়েছে।

মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন: ‘এখানে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। দুপুর একটার দিকে একজন যুবক বাউন্ডারির নিচ দিয়ে ভিতরে ঢুকে যায়। র‌্যাব সদস্যদের থেকে ওই যুবক মাত্র ১০-১৫ গজ দুরত্বে ছিলেন। পরে তার কাছে ভেতরে আসার কারণ জিজ্ঞাসা করলে সে পালিয়ে যেতে চায়। কিছুদূর গেলে বিস্ফোরণ ঘটে এবং সে সেখানেই মারা যায়।’

তিনি আরো বলেন: ‘সবাইকে নিরাপদ করতে এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এখানে যেহেতু একটি ডেড বডি আছে, তাই  ভেতরে আরো কোনো বিস্ফোরক রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের বোমা বিশেষজ্ঞদল ঘটনাস্থলে আসছে। আমরা এখন ঘটনাস্থলের চারপাশ খতিয়ে দেখছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী হামলাজঙ্গিজঙ্গিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

মাকালু অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT