রাজধানীর সুত্রাপুরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে জানানো হলেও নিশ্চিত মোটিভ জানতে পারেনি পুলিশ।
রাত পৌনে বারোটার দিকে যুবলীগ নেতা রাজিবকে সুত্রাপুর থানার রোকনপুর তৃতীয় গলির ৬ নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী দ্রুত তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার মৃত ঘোষণা করলে লাশ ফিরিয়ে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নারায়নগজ্ঞের কাজলায় বসবাস করলেও মাঝে মাঝেই আসতেন তার বাবার বাসা রোকনপুরে। সেই বাসার কাছেই গুলিবিদ্ধ হন রাজিব। তার মাথার ও ঘাড়ে ৩টি গুলিবিদ্ধ হয়।
পুলিশ বলছে স্থানীয় আওয়ামীলীগের এক নেতার সঙ্গে রাজিবুলের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। রাজিবুল ঢাকা দক্ষিণ যুবলীগের উপ-অর্থ সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ড বিষয়ে রাজিবের পরিবারের পক্ষ থেকে করো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।







