চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর হাজারীবাগের শিকদার মেডিক্যাল কলেজের পেছনে বারৈখালী খাল রোডের শেষে বুড়িগঙ্গা নদীর পাড়ে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সিরাজগঞ্জের জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং বগুড়ার মঞ্জুরুল নামে আরেক শ্রমিক।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান: সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চ্যানেল আই অনলাইনকে বলেন: সকাল দশটায় শ্রমিকরা নদী শাসনের জন্য পিলার স্থাপনে পাইলিংয়ের কাজ করার সময় তাদের মাথার উপর নীচু হয়ে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ সংযোগ ঘটলেই বিকট শব্দে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্হলে পাইপ ধরে রাখা আট শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। অন্য শ্রমিকরা ভয় পালালে স্থানীয়রা বাঁশ দিয়ে তাদের পাইপ থেকে ছাড়ানোর চেষ্টা করলে বাঁশে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। দুই জনকে স্থানীয় শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা শ্রমিকদের সতর্কতার সঙ্গে কাজ করার দেখভাল না করায় এ দুর্ঘটনা ঘটে।

Reneta

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: শিকদার মেডিক্যাল কলেজের পাশে নদী শাসনের কাজ করছিল বিআইডব্লিউটিএ’র ঠিকাদার। নদী শাসনের কাজে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংএর কাজে লোহার পাইপ উপরে উঠাতেই তারের সঙ্গে সংযোগে এ দুর্ঘটনার ঘটে। ঘটনার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যুৎস্পৃষ্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT