রাজধানীতে ব্যবসায়ীর ছুরিকাঘাতে নবাবপুর পুলিশ ফাঁড়ির এক এএসআই আহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিয়ে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম অানিসুর রহমান।
ঘটনার পর ওই ব্যবসায়ীর দোকানের সামনে থেকে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করতে পারে নি।
বংশাল থানা পুলিশ জানিয়েছে, সকালে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ব্যবসায়ী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আহত অানিসকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।







