চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পানির তীব্র সংকট, ভোগান্তি চরমে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট চলছে। রোজায় এই সংকট আরও বেড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

তবে শিগগিরই এই সমস্যা থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে ঢাকা ওয়াসা। জায়গা ভাড়া নিয়ে নতুন পানির পাম্প বসিয়ে সমস্যা সমাধানের পরামর্শ নগরবাসীর।

গ্রীষ্মের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পানি সংকট। বিশেষ করে রোজা শুরু হওয়ার পর থেকেই এ সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে।

এমনই এলাকা হাজারীবাগের বোরহানপুর ও ভাগলপুর লেন। এখানে পানি সংকট রোজার প্রথম দিন থেকেই। পানির পাম্পগুলো পুরোপুরি সচল না থাকায় তাদের একমাত্র ভরসা ওয়াসার পানির গাড়ি।

এতে কিছু সময়ের জন্য পানি পাওয়া গেলেও তা খাবার অযোগ্য। গন্ধ পানি দিয়ে অন্যান্য কাজ করাও কঠিন।

এরকম আরেকটি এলাকা মিরপুরের পূর্ব শেওড়াপাড়া। যেখানে প্রায় তিন মাস ধরে পানির কষ্টে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

Reneta

মধ্যরাতে কিছু সময়ের জন্য পানি আসে বলে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। অতিরিক্ত পানির মোটর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না।

শুধু এসব এলাকায় নয়, এমন চিত্র রাজধানীর বেশিরভাগ এলাকায়।

ওয়াসার দাবি, পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটারের পরিবর্তে পাওয়া যাচ্ছে মাত্র হাজার লিটার।

অন্যদিকে রমজানে রাজধানীর মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে সরকার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা নগরবাসীর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি সংকটরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT