রাজধানীর শাহবাগে ও লালমাটিয়ায় নৃশংস জোড়া হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা—আনসার আল ইসলাম।
শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরে হামলা করে তিনজনকে হত্যা চেষ্টার দায় স্বীকার করে নিজেদের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছে তারা।
দুটি হামলার ধরণ প্রায় একইরকম ছিলো। হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।





