চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ডেঙ্গুজ্বরে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
২:৫০ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

রাজধানীতে ডেঙ্গু জ্বরে শিশুরা ব্যাপক হারে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের ৬০ ভাগেরই বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে।

চিকিৎসকরা বলছেন, এখন শিশুরা জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু ধরে নিয়েই চিকিৎসা করতে হবে। ডেঙ্গুর কারণে রক্তক্ষরণ ও ডেঙ্গু শক সিনড্রমজনিত জটিলতা এড়াতে পর্যাপ্ত পানি ও খাবার স্যালাইন দেয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোন ধরনের ব্যথানাশক না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

রাজধানীর একটি হাসপাতালে ১৯ মাস বয়সী মাহিন ৭২ ঘণ্টা জরুরি অবস্থায় কাটিয়ে এখন অনেকটাই সুস্থ। চারদিন আগে মুমূর্ষু অবস্থায় যখন তাকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার রক্তচাপও খুব কম ছিল। প্লাটিলেট নেমে গিয়েছিল ১৫ হাজারে।

রাজধানীর আগারগাঁয় শিশুদের জন্য বিশেষায়িত ঢাকা শিশু হাসপাতালে ১২ বছরের ফাতেমা, ১৩ বছরের পার্থ এমনকি ৭ মাসের শিশু তালহাও ডেঙ্গুর জটিলতা নিয়ে ভর্তি। হাসপাতালে ডেঙ্গুর জন্য বরাদ্দ ১৬টি শয্যার বিপরীতে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন শিশু এখন চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন শিশু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ষাট শতাংশের বয়স ৫ থেকে ১৮ বছর বয়সের মধ্যে। আর ডেঙ্গুপ্রবণ ঢাকার মিরপুর, রামপুরা-বনশ্রী থেকেই আসছে বেশির ভাগ শিশু। তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক এবং ডেঙ্গু শক সিনড্রম নিয়ে ভর্তি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রবীণ কুমার সরকার।

দেশে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ২১০ জনই ঢাকায়। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮শ’ ৮৪ জন ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুর প্রকোপশিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT