চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা ২ পুলিশ সদস্যের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা এক কর্মকর্তাসহ ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহতদের একজন ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত এসআই আব্দুল খালেক।

হোটেল আরামবাগে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সেখানেই মারা যান তিনি।

অন্যজন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ। তিনি সিদ্ধেশ্বরী কলেজে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

আব্দুল খালেকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তার বাবার নাম আজিম উদ্দিন মৃধা। আশেক মাহমুদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।

ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) যুগ্ম কমিশনার আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে করোনার উপসর্গ দেখা দেয়ার পর এএসআই আব্দুল খালেককে আরামবাগে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নেয়া হয়। বুধবার তার করোনার পরীক্ষার নমুনা পাঠানো হয়। রিপোর্টে তার করোনায় পজিটিভ আসে। কোয়ারেন্টাইনে অবচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এডমিন) বদরুল হাসান জানান, করোনার উপসর্গ দেখা দেয়ার পর আশেক মাহমুদকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টারে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।

বুধবার তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৪০) নামের একজন পুলিশ কনস্টেবল মারা যান। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসপুলিশপুলিশ সদস্যমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫ উপসচিবের দায়িত্ব রদবদল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT