চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কোনো জুয়ার বোর্ড, ক্যাসিনো চলবে না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে কোনো জুয়ার বোর্ড, ক্যাসিনো চলবে না জানিয়ে মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, অবৈধ জুয়ার আড্ডা, ক্যাসিনোর তালিকা করতে ইতোমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব পরিচালনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় কোন জুয়ার বোর্ড এবং ক্যাসিনো চলতে দেওয়া হবে না। এসব পরিচালনায় যারা জড়িত, তারা যতো প্রভাবশালীই হোক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে।

Banglabid

আমি এই সপ্তাহেই কমিশনার হিসেবে কাজ শুরু করেছি। আমি যারা এই বিষয় দেখেন তাদেরকে নির্দেশ দিয়েছি, কোথায় কি হচ্ছে, কারা এসব পরিচালনা করছে তা তালিকা করে জানাতে।

তিনি বলেন, র‌্যাব যেমন অভিযান শুরু করেছে তেমনি পুলিশের ভূমিকাও একই রকম। স্পষ্ট করে বলছি, রাজধানীর কোথাও জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো চলতে দেয়া হবে না।

জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনোর সঙ্গে মাদক সেবনের বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ক্যাসিনোতে যারা জুয়া খেলতে আসে তারাই মাদক সেবন করছে। ক্যাসিনো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখানে মাদক সেবনও বন্ধ হবে। ক্যাসিনো বন্ধ করেও যদি কেউ মাদকের কারবার চালানোর চেষ্টা করে তবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

রাজধানীতে অনেক ডিজে পার্টি আসর বসে। সেখানে মাদক সেবনের পাশাপাশি সন্ত্রাসীদের আনাগোনাই বেশি। এ বিষয়ে ডিএমপির পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্মল বিনোদন হলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু সেখানে বিনোদনের নামে যদি অশালীন ও অবৈধ কিছু চলে, মাদক সেবন হয় তাহলে সেখানেও একই রকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

ক্যাসিনো কিংবা জুয়ার বোর্ড পরিচালনার সাথে জড়িত প্রভাবশালী মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না? জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর। যে যেই পর্যায়েই হোক না কেন। জোনাল ডিসিদের নির্দেশনা দিয়েছি এ ধরণের ঘটনা মোটেও সহ্য করবো না। যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করে, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনো
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT