অপরাধ

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর গেন্ডারিয়া থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন  আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার ভোরে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রাজ্জাক ওরফে মাসুম, আব্দুর মোমেন ওরফে সোহেল।

র‌্যাবের গণমাধ্যম ও আইন বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তার হওয়া সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দিচ্ছে।

বিষয়:আনসারুল্লাহ বাংলা টিম র‍্যাব-১০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…